ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেন সীমান্তে রুশ অস্ত্র ডিপোতে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩০, ১৯ আগস্ট ২০২২
ইউক্রেন সীমান্তে রুশ অস্ত্র ডিপোতে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার অস্ত্র ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মস্কোর দখলকৃত ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়ার ঐ সামরিক ঘাঁটি ও যুদ্ধাস্ত্র ডিপোতে বিস্ফোরণের কয়েকদিন পরই এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাশিয়ার দুটি গ্রাম খালি করা হয়েছে। রাশিয়া এ বিস্ফোরণকে কিয়েভের ‘নাশকতা’ বলে অভিহিত করেছে। খবর এএফপি’র।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, একটি বিশাল আগুনের গোলা ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আরেকটি ভিডিওতে দূরে পরপর কয়েকটি বিস্ফোরণ দেখা গেছে।

Advertisement

ইউক্রেনের কাছে রাশিয়ার সামরিক স্থাপনায় বেশ কয়েকটি বিস্ফোরণের মধ্যে বৃহস্পতিবার আগুনের ঘটনা অন্যতম।

এক বিবৃতিতে এ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ইউক্রেন সীমান্ত থেকে ৫০ কিলোমিটারের কম দূরে বেলগোরোড প্রদেশের টিমোনোভো গ্রামের কাছে একটি গোলাবারুদ ডিপোতে আগুন লাগে।

তিনি বলেন, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে টিমোনোভো এবং নিকটবর্তী গ্রামের সোলোটির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে।

অন্যদিকে এ মাসের শুরুতে ক্রিমিয়ার সাকি সামরিক বিমানঘাঁটির কাছে একটি বোমা বিস্ফোরণে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ঐ বিস্ফোরণের ঘটনার কয়েকদিন পর ক্রিমিয়ার একটি গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটলো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!