তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্র রয়টার্সকে জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের পদাধিকারবলে এ সামরিক সহায়তা করবেন। তার অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের অস্ত্রাগার থেকে অস্ত্র স্থানান্তরের সুযোগ দেওয়া হবে।
.png)
নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায়, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে আরো ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা আগামী সপ্তাহের মধ্যে আসতে পারে।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাইলে জবাব দিতে অপারগতা প্রকাশ করে হোয়াইটহাউস।
সার্বভৌমত্ব রক্ষায় ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর কিভকে বিলিয়ন বিলিয়ন ডলারের নিরাপত্তা ও সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। এর মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলার রকেট সিস্টেম, মর্টার ও গোলাবারুদ, জ্যাবলিন অ্যান্টি ট্যাংক মিসাইল সিস্টেম, বিস্ফোরক ও ধ্বংস করার সরঞ্জাম রয়েছে।
এদিকে, কিভকে সহায়তার নতুন প্যাকেজে কি ধরনের অস্ত্র দেওয়া হবে তা রয়টার্স বিস্তারিতভাবে জানতে পারেনি।