ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৭ দোকান

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৯, ১৫ অক্টোবর ২০২২
শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৭ দোকান
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে ১৭টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

শুক্রবার রাত ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের নৈশপ্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন চৌমুহনী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ রানা।  

তিনি বলেন, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তিনটি ইউনিটকে ফেরত পাঠানো হয়েছে। একটি ইউনিট কাজ করছে। তবে কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ১৭টি দোকান পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।   
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!