ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেলাই মেশিন পেয়ে খুশি ফাতেহা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৫, ১৬ অক্টোবর ২০২২
সেলাই মেশিন পেয়ে খুশি ফাতেহা
ছবি: ডেইলি বাংলাদেশ

অসহায় বিধবা ফাতেহা বেগমকে সেলাই মেশিন সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে ‘নতুন জীবন আলোর পথ’ নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সংগঠনের বেশ কয়েকজন যুবক ওই বিধবার বাড়িতে গিয়ে সেলাই মেশিন উপহার দিয়ে আসেন। সেলাই মেশিন পেয়ে বেজায় খুশি ওই নারী।

জানা গেছে, ৫ বছর আগে ফাতেহার স্বামী মো. আব্দুস সাত্তার মাথায় টিউমার আক্রান্ত হয়ে মারা যান। তার ঘরে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী ভ্যানে করে সবজি বিক্রি করতেন। বর্তমানে ৪ সন্তান নিয়ে ফাতেহা বেগম স্বামীর রেখে যাওয়া ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করেন। সামান্য বৃষ্টিতেই ঘরে পানি পড়ে। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ফাতেহা এখন বড়ই নিঃস্ব। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাহারকান্দির বাসিন্দা।

সুবিধাভোগী ফাতেহা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর থেকে ৪ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বড় ছেলের বয়স ১২ বছর। সে একটি মাদরাসায় পড়ালেখা করে। তার পড়ার খরচ চালাতে অনেক কষ্ট হয়। থাকার ঘরটিও জরাজীর্ণ। বৃষ্টি এলে পানি পড়ে। আমার এ দুঃখকষ্টের চিত্র দেখে সামাজিক সংগঠন ‘নতুন জীবন আলোর পথ’ এগিয়ে এসেছে। তাদের প্রতি চিরকৃতজ্ঞ।

Advertisement

নতুন জীবন আলোর পথের প্রতিষ্ঠাতা মো. ইমন পাটোয়ারী বলেন, সামর্থ্যবান প্রতিটি মানুষের উচিত অসহায় লোকজনের পাশে দাঁড়ানো। তাদের সামান্য সহায়তায় একটি পরিবারের দুঃখ-কষ্ট লাঘব হতে পারে। আজকে একটি মাত্র সেলাই মেশিন পেয়ে ফাতেহা বেগমের চোখে-মুখে আনন্দ ফুটে ওঠে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!