ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে অবৈধভাবে মাটি কাটায় ২ জনকে জরিমানা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ১৬ অক্টোবর ২০২২
খাগড়াছড়িতে অবৈধভাবে মাটি কাটায় ২ জনকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে এক লাখ ৩০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে মাটিরাঙ্গা পৌরসভার রমিজ কেরানীপাড়ায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে এক্সকাভেটর মেশিন দিয়ে কৃষি জমি নষ্ট করে মাটি বিক্রি করে আসছে একটি চক্র। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন নামে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা এবং জাকির হোসেন নামে অপর একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।

Advertisement

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!