বুধবার দুপুরে উপজেলার বগইর তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এ ভুয়া চিকিৎসকে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত শামসুদ্দিন উপজেলার বগইর এলাকায় নিজ বাড়িতে চিকিৎসা দিয়ে আসছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, অনেক দিন ধরে জেলার আশুগঞ্জ উপজেলার বগইর এলাকায় নিজ বাড়িতে সকল রোগের হোমিও এবং এলোপ্যাথিক চিকিৎসা দিয়ে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ চিকিৎসা কেন্দ্র থেকে শামসুদ্দিন নামের এক ভুয়া চিকিৎসকে হাতেনাতে আটক করা হয়।
.png)
তিনি আরো জানান, স্বামীকে বশে আনা, ছেলে বিদেশ যেতে পারছে না, ছেলে বিয়ে করতে চাচ্ছে না, ছেলেকে বিয়ে করতে রাজি করানোসহ হোমিওপ্যাথি, এলোপ্যাথি সকল ধরনের সমস্যার সমাধান করতেন ডা. শামসুদ্দিন। তিনি চিকিৎসা শেষে রোগীদের দিয়ে থাকেতেন তাবিজ, পানি পড়া ও রং মেশানো পানি।
তিনি আরো জানান, শামসুদ্দিন নিজের নামের আগে ডা. লিখতেন, কিন্তু তার ছিলো না কোনো ডাক্তারি সনদ। এমন কি নেই কোনো হোমিও ও এলোপ্যাথি চিকিৎসার অনুমতিপত্র। পরে তার বাড়িতে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আর এই ভুয়া চিকিৎসা দেবে না বলে তার কাছ থেকে মুচলেখা আদায় করা হয়।