[ দেশজুড়ে ]
জমি সংক্রান্ত বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা
ফাইল ছবি
গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামের কানার মোড়ে ঘটেছে এ ঘটনা ঘটে।
নিহত মফিজুল ইসলাম (৫৫) উপজেরার সুলতানপুর গ্রামের আমছের আলী ওরফে তুফান মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, মফিজুলের সঙ্গে তারই বড় ভাই নবী হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকাল ৭টায় মফিজুল ইসলাম ও তার ছেলে মাসুদ রানা টোকনয়ন বাজারের আইজুলের হোটেল থেকে নাস্তা করে জমি সংক্রান্ত কাগজপত্র নিয়ে উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে একই এলাকার কানারমোড় নামকস্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তার ভাতিজা নূর হোসেন, নাতি মকবুল ও বখাটে আকাশ মফিজুলকে পিটিয়ে রাস্তার মোড়ে ফেলে চলে যান। পরে স্থানীয়রা মফিজুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!