ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে নিষিদ্ধ কারেন্ট জালসহ ৮ জেলে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ২০:১৮, ২০ অক্টোবর ২০২২
লক্ষ্মীপুরে নিষিদ্ধ কারেন্ট জালসহ ৮ জেলে আটক
আটককৃত জেলেরা- ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় আট জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি ইঞ্জিনচালিত নৌকা, ৭৫ হাজার বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ মাছ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহম্মদ। এর আগে, বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জেলে দিদার হোসেন, জুয়েল মিয়া, বাপ্পি মিয়া, মো. আলাউদ্দিন, রিদন মিয়া, আনোয়ার হোসেন, ইব্রাহিম খলিল ও মাঈন উদ্দিন। তারা রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচরের টাংকি বাজার এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে মঙ্গলবার রাতে নৌ-পুলিশ টিম মেঘনা নদীতে টহল দেয়। এ সময় টাংকি মাছঘাট এলাকার মেঘনা নদীতে পৃথক নৌকা থেকে জেলেদের আটক করা হয়। তারা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরছিলেন। তাদের কাছ থেকে মা ইলিশ ও ইলিশ শিকারে ব্যবহৃত দুইটি ইঞ্জিনচালিত নৌকা ও নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

Advertisement

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহম্মদ বলেন, আটককৃত জেলেদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। তাদেরকে রামগতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!