ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইলিশ-ট্রলারসহ পাঁচ জেলে আটক, পোড়ানো হলো জাল

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ১৮ অক্টোবর ২০২২
ইলিশ-ট্রলারসহ পাঁচ জেলে আটক, পোড়ানো হলো জাল
আটক পাঁচ জেলে

ভোলার চরফ্যাশনের মেঘনা নদীতে পাঁচ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাফিউল কিঞ্জল।

তিনি বলেন, মঙ্গলবার উপজেলার চরকচ্চপিয়া, চর-হাসিনা, মাইনকার ঠোডা, আটকপাট, চরফারুকী, চরপাতিলাসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করে কোস্টগার্ড। এ সময় সাড়ে ১২ লাখ মিটার জাল, ৮০ কেজির ইলিশ ও পাঁচটি ইঞ্জিনচালিত ট্রলার উদ্ধার করা হয়।

Advertisement

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরো বলেন, ভ্রাম্যমাণ আদালতে নিলামের মাধ্যমে উদ্ধার করা পাঁচটি ট্রলার বিক্রি করা হয়। একই সঙ্গে পাঁচ জেলেকে জরিমানা করেন চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান। এছাড়া আগুনে পুড়িয়ে জাল ধ্বংস করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!