ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে ইলিশ শিকারের দায়ে ৭ জেলের দণ্ড

লালমোহন (ভোলা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:০৮, ১২ অক্টোবর ২০২২
লালমোহনে ইলিশ শিকারের দায়ে ৭ জেলের দণ্ড
ছবি : ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৭ জেলেকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে লালমোহনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-নোমান এ অর্থদণ্ড করেন।

উপজেলা মৎস্য অফিসের মা ইলিশ রক্ষা অভিযানে মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বে মেঘনা নদী থেকে বুধবার সকালে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করলে প্রত্যেক জেলেকে আড়াই হাজার টাকা করে মোট ১৭ হাজার ৫০০ টাকা  জরিমানা করা হয়। 

Advertisement

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আজগর, মো. ইব্রাহিম, আব্দুল বারেক, মো. করিম, রুবেল মাঝি, মো. মনির ও মো. রাজিব। তারা সবাই উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামারের খাল এলাকার বাসিন্দা।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!