ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ২৩ অক্টোবর ২০২২
গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে বাসচাপায় রাসেল মৃধা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার দুপুরে কালীগঞ্জে টঙ্গি-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের বাছেদ মৃধার ছেলে।

কালীগঞ্জ থানার এসআই মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে টঙ্গি থেকে ছেড়ে আসা ভৈরবগামী যাত্রীবাহী একটি বাস টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও নামক স্থানে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা রাসেল ছিটকে পড়ে যান। স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!