ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত, কাল থেকে মাইকিং 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ২৩ অক্টোবর ২০২২
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত, কাল থেকে মাইকিং 
ছবি ডেইলি বাংলাদেশ

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি কমিটি নিয়ে জরুরি দুর্যোগ মোকাবিলা সভা হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ।

সভায় জানানো হয়, দুর্যোগ মোকাবিলায় ১৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, ৬৬টি মেডিকেল টিম, উদ্ধার মোকাবিলায় রেডক্রিসেন্ট ও সিপিপিসহ ৩ হাজার স্বেচ্ছাসেবী সদস্য প্রস্তুত রয়েছে। ২৬০ মেট্রিক টন শুকনো খাবার ও ৫ লাখ ৮৩ হাজার টাকা মজুত রাখা হয়েছে। সোমবার থেকে উপকূলীয় এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে আসার জন্য মাইকিং করা হবে।  

Advertisement

এছাড়া সার্বিক তত্ত্বাবধানে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। 

সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আহমদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরে আলম,  অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথসহ বিভিন্ন দফরের প্রধানরা, সংবাদকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!