ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ঢুকে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেফতার প্রেমিক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৮, ২৪ অক্টোবর ২০২২
ঘরে ঢুকে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেফতার প্রেমিক
গ্রেফতার মোহাম্মদ ইসলাম

জামালপুরের ইসলামপুরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। 

রোববার রাত পৌনে ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। গ্রেফতার মোহাম্মদ ইসলাম উপজেলার মোহাম্মদপুর বালুচর এলাকার মৃত চান মলের ছেলে। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মোবাইলের মাধ্যমে প্রেমিকার মোহাম্মদের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় ওই তরুণীর। ঘটনার দিন ২৫ মে রাত ১০টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন ওই তরুণী। ওই সময় প্রেমিক মোহাম্মদ ইসলাম কৌশলে ঘরে ঢুকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। 

Advertisement

পরে বিয়ের জন্য মোহাম্মদকে চাপ দিলে কালক্ষেপণ করে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় রোববার ইসলামপুর থানায় করেন ওই তরুণী। পরে ইসলামপুরের গোয়ালেরচর মহলগিরি বাজার এলাকায় অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকেমোহাম্মদকে গ্রেফতার করে পুলিশ। 

র‌্যাব কমান্ডার আশিক উজ্জামান আরো জানান, ধর্ষণের পর থেকে মোহাম্মদ ইসলাম আত্মগোপনে ছিলেন। ইসলামপুর থানায় মামলার ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন তিনি। তাকে ইসলামপুর থানায় মামলায় হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!