ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ২৪ অক্টোবর ২০২২
বগুড়ায় ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে ৬ কেজি গাঁজাসহ আব্দুর রহিম নামে এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার দুপুরে তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে এদিন ভোর পৌনে ৫টার দিকে ওই উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সান্তাহারের হবির মোড় এলাকায় যাত্রীবাহী বাস তল্লাসী করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। ২০ বছরের আব্দুর রহিম বগুড়ার গাবতলী উপজেলার চকডঙর সুখানপুকুর  গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ইদ্রিস প্রামাণিক।

বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘির সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল কাদের জিলানী।

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদে জানা যায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি বাসে একজনের হেফাজতে গাঁজা রয়েছে। এমন খবরে সান্তাহারের হবির মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে ওই বাস থামিয়ে তল্লাসীর একপর্যায়ে আব্দুর রহিমকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!