মঙ্গলবার সকালে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত যদু গোপাল পাল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াকুরি গ্রামের জগৎ পালের ছেলে। যদু গোপাল পাল নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারে হার্ডওয়্যার ব্যবসা করতেন। ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই একটি বাসায় সপরিবারে বসবাস করতেন।
জানা যায়, যদু গোপাল সোমবার সন্ধ্যায় লাখাই উপজেলা থেকে ফান্দাউকের বাসায় ফেরার পথে নিখোঁজ হন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে নাসিরনগর থানার ওসিকে বিষয়টি অবহিত করা হয়। মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে যদু গোপালের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
.png)
নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, মৃত যদু গোপালের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।