ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেশি দামে পণ্য বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ২৫ অক্টোবর ২০২২
বেশি দামে পণ্য বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার তিন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ে শুনানির মাধ্যমে এ জরিমানা করা হয়।

জানা যায়, নিম্নমানের জুতা অতিরিক্ত দামে বিক্রয় করা, প্রতিশ্রুতি অনুসারে সেবা প্রদান না করা এবং সরকার নির্ধারিত দাম থেকে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এ সময় আইন অনুযায়ী, জরিমানার ২৫% টাকা হিসেবে তিনজন অভিযোগকারীকে মোট চার হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।

Advertisement

সাইফুল খান মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনাতে অবস্থিত ফারহাত সুজ এর বিরুদ্ধে নিম্নমানের জুতা বেশি দামে বিক্রি এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না দেওয়ায় লিখিত অভিযোগ দেন। ঐ প্রতিষ্ঠানের  মালিক মো. হুমায়ন নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান না করায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আল আমিন মার্কেটে অবস্থিত সুরমা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মো. শাহরিয়ার জামান লিখিত অভিযোগ দায়ের করেন। ঐ প্রতিষ্ঠানের ম্যানেজার এম এ মালিক শাহরিয়ার অভিযোগ স্বীকার করায় তাকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে অবস্থিত এম হাসান এন্টারপ্রাইজের বিরুদ্ধে ময়নুল ইসলাম সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মৌলভীবাজার ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক মো. আল-আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!