ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাঙারি ব্যবসার আড়ালে মাদক বিক্রি, ব‍্যবসায়ী গ্রেফতার

নীলফামারাী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫০, ২৬ অক্টোবর ২০২২
ভাঙারি ব্যবসার আড়ালে মাদক বিক্রি, ব‍্যবসায়ী গ্রেফতার
গ্রেফতার মোস্তাকুর রহমান। ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীতে ভাঙারি ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে মোস্তাকুর রহমান নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৪ ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের কলেজপাড়া রেলস্টেশন এলাকায় ভাঙারির দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোস্তাকুর কলেজপাড়া এলাকার মৃত নকু মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় ভাঙারি ব্যবসায়ী।  

বিষয়টি নিশ্চিত করছেন নীলফামারী ডিবি পুলিশের ওসি খন্দকার মোহাম্মদ আখেরুজ্জামান।  

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন সংলগ্ন কলেজপাড়া এলাকায় ভাঙারির দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান মালিক মোস্তাকুর রহমানের কাছ থেকে ৪৪  ইয়াবা ও ৩৮০০ টাকাসহ তাকে আটক করে জেলা ডিবি কার্যালয়ে নেয়া হয়।

জিজ্ঞাসাবাদে মোস্তাকুর জানান- কয়েক দিন ধরে তিনি ভাঙারির ব্যবসার আড়ালে লালমনিরহাট রেলস্টেশন এলাকা থেকে ইয়াবা আনেন। পরে তার দোকানে মাদকাসক্তদের কাছে বিক্রি করেন। পরে নীলফামারী সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!