ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ২ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ২৬ অক্টোবর ২০২২
আখাউড়ায় ২ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা 
ছবি ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার বিকেলে উপজেলার সড়ক বাজার ও হাসপাতাল রোড এলাকায় এ অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান।

বুধবার বিকেলে উপজেলার সড়ক বাজার এলাকার অভিযানে যান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান। এ সময় সড়ক বাজার নিতাই মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি পরিবেশনের অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভোক্তা অধিকারের দল উপজেলার হাসপাতাল রোডের বিকল্প ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু করেন তারা। এ সময় রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ রাখাসহ বিভিন্ন পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে বিকল্প ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!