[ দেশজুড়ে ]
লেভেল ক্রসিংয়ে আটকে গেল ট্রাক, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুরে লেভেল ক্রসিংয়ে মালবাহী ট্রাক আটকে যাওয়ায় ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহুয়া কমিউটার ছাড়াও আশপাশের কয়েকটি স্টেশনে অগ্নিবীনা এক্সপ্রেস ও ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে এতে দুর্ভোগে পড়ে শত শত ট্রেন যাত্রী।
.png)
শ্রীপুরের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, গেটম্যানের কাছ রেল লাইনে ট্রাক আটকে পড়ার খবরটি মহুয়া ট্রেনের গার্ড, পরিচালককে জানানো হয়। তারা ট্রেনটি দ্রুত থামিয়ে দেন। এতে ঢাকাগামী মহুয়া কমিউটার দুর্ঘটনা কবলিত জায়গার পাশে, কাওরাইদ স্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেস এবং ময়মনসিংহগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ট্রাকটি উদ্ধার করতে স্থানীয়ভাবে চেষ্টা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!