ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে শিক্ষক দিবস পালিত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৬, ২৭ অক্টোবর ২০২২
ভৈরবে শিক্ষক দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর’ স্লোগানকে প্রতিপাদ্য করে কিশোরগঞ্জের ভৈরবে পালিত হয়েছে শিক্ষক দিবস। 

বৃহস্পতিবার দিবসটি উদযাপনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার ফিরে আসে। পরে সেখানকার খোলামঞ্চ ‘অনুভবে অনুক্ষণে’ শিরোনামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় শিক্ষকদের মর্যাদা, দিবসটির তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, অধ্যক্ষ শরীফ আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাদিজা বেগম, শিক্ষকনেতা মো. পিয়ার হোসেন, গোলাম রব্বানী, মাসুদ আলম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!