দুই ট্রেন এক লাইনে, অল্পের জন্য ঘটেনি দুর্ঘটনা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রাবাহী ও মালবাহী ট্রেন।
শুক্রবার বিকেল ৩টার দিকে আখাউড়া জংশন স্টেশনে এক নাম্বার প্লাটফর্মে এ দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এ ঘটনায় ঢাকা, চট্রগ্রাম, সিলেট ও নোয়াখালী রেলপথে সাময়িক ট্রেন যোগাযোগ দেড়ঘণ্টা বন্ধ থাকে।
এদিকে ট্রেন দুর্ঘনার ফলে চট্রগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আখাউড়া, ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন পাঘাচং এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আজমপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
.png)
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া রেলওয়ে স্টেশনে এক নম্বর প্লাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ানো আছে। এর পেছনে প্রায় ১শ গজ দূরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী মালবাহী কন্টেইনার ট্রেনটি।
ট্রেনের সহকারী চালক আবু তালাহা বলেন, সিগন্যাল পেয়েই আখাউড়া প্রবেশ করেছিলাম। এ সময় সামনে ট্রেন দেখে থামিয়ে ফেলেন।
স্টেশন কেবিন মাস্টার খায়রুল ইসলাম বলেন, চালক সিগন্যাল অতিক্রম করেছে। কেন সেটা তিনি করলেন আমি জানি না। পিছিয়ে নিতে কাগজ দেওয়া হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলিম হোসের শিকদার জানান, এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর অবশেষে বিকেল সাড়ে ৪টায় পূর্বাঞ্চল রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।