এর আগে শুক্রবার দুপুরে মো. গালিব নামে অপর ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার নরসিংদীর ঘোড়াদিয়ার মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদরাসার ছাত্র-শিক্ষকসহ ৩২ জন সদর উপজেলার আলোকবালি ইউপির গৌরীপুরার চরে নৌ-ভ্রমণে যায়। নৌ ভ্রমণে গিয়ে ফুটবল খেলতে গিয়ে নদীতে ফুটবল পড়ে যায়। তা আনতে গিয়ে হাফেজ মো. গালিব ও হাফেজ সাইদুল ইসলাম মাহফুজ নামে দুই ছাত্র ডুবে গিয়ে নিখোঁজ হয়। তাদের মধ্যে শুক্রবার দুপুরে হাফেজ গালিবের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং মাহফুজ নিখোঁজ থাকে। তাকে খুঁজতে শুক্রবার রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায় করিমপুর নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
.png)
করিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মেঘনায় নিখোঁজ থাকা সাইদুল ইসলাম মাহফুজের মরদেহ শনিবার সকাল ১০ টার দিকে নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের নেকজানপুর গ্রামের মেঘনার শাখা নদীতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে করিমপুর নৌ-পুলিশ সদস্যরা ভাসমান অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে।
করিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল হাসান জানান, নিখোঁজ থাকা সাইদুল ইসলামের নিখোঁজের দুইদিন পর শনিবার সকালে মেঘনার শাখা নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে করিমপুর ফাঁড়ি পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজের প্রায় দুইদিন পর মরদেহটি উদ্ধার করে।
পানিতে পড়ে নিহত হাফেজ মো. গালিব পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। অপর শিক্ষার্থী শহিদুল ইসলাম মাহফুজ রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে। তারা দুজনেই নরসিংদীর গাবতলী মাদরাসা আলিয়া লেখাপড়া করেন। পাশাপাশি ঘোড়াদিয়ার মোহাম্মদীয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসায় হেফজ পড়তেছিল।