[ দেশজুড়ে ]
বরগুনায় ছয় দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র
নিখোঁজ জিহাদ ফকির। ছবি: সংগৃহীত
বরগুনার তালতলীতে জিহাদ ফকির নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থী উপজেলা ছোট বগী ইউপির চরপাড়া এলাকার রিপন ফকিরের ছেলে। মাদরাসায় যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে এ শিক্ষার্থী।
আত্মীয় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাকে পাননি। এ ঘটনায় জিহাদ ফকিরের বাবা রিপন ফকির তালতলী থানার সোমবার একটি সাধারণ ডায়েরি করেছেন। জিহাদ ফকির উপজেলা চরপাড়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ জিহাদের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজ ছয় দিন ধরে আমার ছেলে নিখোঁজ। আমার ছেলে সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। বিকেলে মাদরাসা ছুটি দিলেও বাড়িতে আসে নি। কোথায় আছে, কি করছে আমার ছেলেটি। মা ভাত দাও, এ কথাটি ছয় দিন ধরে আমি শুনতে পাচ্ছি না। আপনারা আমার ছেলেটিকে খোঁজে দিন।’
.png)
এ বিষয়ে তালতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে যোগাযোগ করতে বলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!