[ দেশজুড়ে ]
বাবার ইজিবাইকসহ নিখোঁজ, ৭ দিন পর মিলল লাশ
ছবি: সংগৃহীত
বাবার ইজিবাইকসহ নিখোঁজের সাতদিন পর আরিফ হোসেন (১৪) নামের এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আরিফ হোসেন নীলফামারীর ডোমার উপজেলার ছোট রাউতা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
শুক্রবার দুপুরে উপজেলার বড়রাউতা মাঝাপাড়া এলাকার একটি গভীর নলকূপের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, জমিতে সার দিতে গিয়ে লালন নামের স্থানীয় এক কৃষক দুর্গন্ধ টের পান। পরে আশপাশের লোকজনদের ডেকে খোঁজাখুঁজি করলে সেচ পাম্প ঘরে মরিচের গাছ দিয়ে ঢাকা একটি মরদেহ দেখতে পান। পরে সিআইডি মরদেহ উদ্ধার করে।
.png)
ডোমার থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
গত ১৯ আগস্ট সন্ধ্যায় বাবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় আরিফ। খুঁজে না পেয়ে ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আরিফের বড় বোন ঝর্ণা আক্তার কেয়া।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!