[ দেশজুড়ে ]
মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ও মাহমুদপুর ইউপিতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে মো. লিচু মিয়া ও আজাদ নামে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে নাংলা ইউপির দেউলাবাড়ী এলাকায় ও মাহমুদপুর ইউপির খাসিমারা এলাকায় দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে।
মৃত লিচু মিয়া ৪ নম্বর ইউপির দেউলাবাড়ী এলাকার সাহেব আলীর ছেলে এবং আজাদ মিয়া ৩ নম্বর মাহমুদপুর ইউপি খাসীমারা এলাকার জিন্দাল মিয়া ছেলে।
.png)
জানা যায়, শনিবার বিকেলে গোসল করে কাপড় রোদে শুকাতে গিয়ে বৈদ্যুতিক লাইনের সঙ্গে থাকা হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে লিচু মিয়ার মৃত্যু হয়। এদিকে মাহমুদপুর ইউপির খাসিমারা এলাকায় শনিবার দুপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আজাদের।
মাহমুদপুর ইউপি সদস্য আয়েশা আক্তার অটোরিকশা চালক আজাদের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
মেলান্দহ থানার এসআই দেলোয়ার হোসেন দেউলাবাড়ী এলাকার বিদ্যুৎস্পৃষ্টে মো. লিচু মিয়ার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!