রোববার ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. ইসমাইল (৩৬)। তিনি ফেনী সদর উপজেলার পূর্ব কাছাড় গ্রামের আলী নেওয়াজের ছেলে। আদালতে রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
.png)
আদালত ও মামলার এজাহার সূত্র জানায়, ২০১৪ সালের ১১ এপ্রিল সন্ধ্যায় ফেনী সদর উপজেলার পুলিশ লাইন্সের সামনের সড়ক দিয়ে একটি সিএনজি অটোরিকশাযোগে মো. ইসমাইল ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই দূর্লভ চন্দ্র দাস ওই অটোরিকশা তল্লাশি করে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন এবং তাকে আটক করেন।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন এএসআই দূর্লভ চন্দ্র দাস বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩০ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়। ২০১৫ সালের ৩০ এপ্রিল মামলার চার্জ গঠন করা হয়। মামলায় ৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
আদালতে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন ফেনীর সিনিয়র সহকারী কৌসুলী দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক।