ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় বাসের ধাক্কায় পলিটেকনিক শিক্ষার্থী নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ৩০ অক্টোবর ২০২২
বগুড়ায় বাসের ধাক্কায় পলিটেকনিক শিক্ষার্থী নিহত
নিহত ফুয়াদ হোসেন। ছবি: সংগৃহীত

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পলিটেকনিক শিক্ষার্থী ফুয়াদ হোসেন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা কাইয়্যুম হোসেন।

রোববার বেলা ১১ টার দিকে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২০ বছরের ফুয়াদ সদরের গোকুল ইউপির উত্তরপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি বগুড়ার টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। আহত কাইয়্যুম হোসেন তার সমবয়সী।

Advertisement

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার এসআই মো. মন্তাজ আলী।

জানা গেছে, ফুয়াদ ও কাইয়্যুম মোটরসাইকেলে বগুড়ার সদর থেকে মহাস্থানগড় এলাকার দিকে যাচ্ছিলেন। পথে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে আহত হন ফুয়াদ ও কাইয়্যুম। তাদের মধ্যে ফুয়াদ গুরুতর আহত হন। স্থানীয়রা এ দুজনকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফুয়াদকে মৃত ঘোষণা করেন। আর কাইয়্যুম চিকিৎসাধীন।

ফুয়াদের মৃত্যুর বিষয় নিশ্চিত করে এসআই মন্তাজ আলী বলেন, অজ্ঞাত বাসটি সনাক্ত করা যায়নি। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!