[ দেশজুড়ে ]
হাতিয়ায় হরিণ শিকারি চক্রের প্রধানসহ আটক ৬
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর হাতিয়ায় হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারি চক্রের ছয়জনকে আটক করেছে কোস্টগার্ড। রোববার বিকেলে হাতিয়ার মানিক চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, ভোলা জেলার অন্তর্গত মনপুরার এলাকার রিয়াজ (২৬), ফিরোজ (২৫), জুলফিকার (২৩), মজনু (৩০), মান্নান (৩২) এবং দুলাল (২২)।
কোস্টগার্ড বিসিজি স্টেশন, হাতিয়ার স্টেশন কমান্ডার বাবুল আকতার সিপিও আটকের সত্যতা নিশ্চিত করেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারি চক্রের প্রধান রিয়াজ ও তার পাঁচ সহযোগীকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণ, হরিণের চামড়া, হরিণ শিকারের ফাঁদ ও ২টি চাকু জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!