[ দেশজুড়ে ]
হাতিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
আটক শাহীন
নোয়াখালীর হাতিয়ায় গাঁজাসহ মো. শাহীন নামে ৩৮ বছর বয়সী এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার চরকৈলাশ গ্রাম থেকে শাহীনকে আটক করা হয়। আটক শাহীন একই গ্রামের মো, নূরনবীর ছেলে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চরকৈলাশ গ্রামে অভিযান চালিয়ে শাহীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!