বুধবার রাত সাড়ে ১১ টার দিকে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার দিকে সদর উপজেলার সিলেট-কুমিল্লা সড়কের সুহিলপুর বাজারের জনতা ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করে পিকআপ ভ্যানসহ তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি তল্লাসী করে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)