ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ২৯ নভেম্বর ২০২৬
নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নাটোরে যুবদলের মিছিল।
নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ এ আয়োজন বলে জানান আয়োজকরা। 

রোববার (২৯ নভেম্বর) বিকেলে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসটার্মিনাল সমবেত হন জেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মিরা। 

পরে সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তারিকুল ইসলাম টিটু, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!