ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কর্মকাণ্ড, জনসেবার মান বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, সরকারি সেবার মান নিশ্চিত করা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইব্রাহিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল, উপজেলা সমবায় কর্মকর্তা আবু সাইদ আব্দুল্লাহ মো. রুমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুর রব, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।