ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ২৯ নভেম্বর ২০২৬
কেন্দুয়ায় কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কেন্দুয়া থানা। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় আবুল কাশেম(৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ ঘরের বারান্দা  থেকে উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। 

ঘটনাটি  রোববার (২৯ নভেম্বর) উপজেলার  রোয়াইলবাড়ী ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামে  ঘটে। 
নিহত আবুল কাশেম উত্তর রাজনগর গ্রামের মৃত ভিকু মিয়ার ছেলে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কাশেমের বাড়িতে তিনি একাই থাকতেন।তার স্রী গত কয়েক মাস আগে মারা গিয়েছেন এবং সন্তানরা বাড়িতে ছিলেন না।আজ দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে তার ঘরের বারান্দার কাঠের সাথে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়  লোকজন । পরে  পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!