ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪১৬ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৯, ২৯ নভেম্বর ২০২৬
৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪১৬ জন
ছবি: সংগৃহীত

৪৬তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগসংক্রান্ত আদেশ জারি করা হয়।

নিয়োগ আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশনা না থাকলে নির্ধারিত তারিখেই যোগদান করতে হবে।

নির্ধারিত তারিখের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে যোগদানে সম্মত নন বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৫৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!