ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে জেলা শহরের কুমারশীল ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সংলগ্ন দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়য়ে এ জরিমারা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচপলনাকারী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, জেলা শহরের কুমারশীল এলাকায় ‘এস.এ.টেস্ট কর্ণার’-এ অভিযান চালিয়ে সেখানে লেবেলবিহীন রং, ফ্লেভার, মার্জারিন ও ট্রুটি-ফ্রুটি বিক্রির প্রমাণ পাওয়া যার্। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে আমদানিকারকের তথ্যবিহীন খাদ্য সংযোজন দ্রব্য (ফুড অ্যাডিটিভস) বিক্রি এবং কিছু পণ্যের খাদ্য উপযোগিতার দাবির পক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি না থাকার বিষয়টি ধরা পড়ে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ ছিল। অপর আরেক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সংলগ্ন ‘নিউ প্রিন্স বেকারি অ্যান্ড পেস্ট্রিশপ’ নামক একটি বেকারিতে অভিযান চালিয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন বেকারি পণ্য ও দই সংরক্ষণ এবং বিক্রির জন্য রাখতে দেখা যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রসমালাই সংরক্ষিত অবস্থায় পাওয়া যায় এবং তাদের ট্রেড লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ ছিল। পরে অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাদের অনিয়মের দায় স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাদের ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।