ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোহাগড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ২৯ নভেম্বর ২০২৬
লোহাগড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও এস এম মুস্তাফিজুর রহমান। ছবি: ডেইলি বাংলাদেশ

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর সমাপনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক শ্যামল চন্দ্র রায়।

আলোচনা সভায় বক্তব্য দেন বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিস সহকারী মো. শাহিনুর রহমান, ড্রেসার সাহাদত হোসেন ও সিএ মো. হুমায়ুন আহমেদ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর সমাপনী আয়োজন শেষ হয়।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!