ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

তজুমদ্দিনে বৃদ্ধাকে খুঁটিতে বেঁধে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ২২ নভেম্বর ২০২৬
তজুমদ্দিনে বৃদ্ধাকে খুঁটিতে বেঁধে স্বর্ণালঙ্কার ও টাকা লুট
তজুমদ্দিনে ডাকাতদের বেঁধে রাখা বৃদ্ধা ইয়ানুর বেগম। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় এক ব্যবসায়ী কারাগারে থাকার সুযোগে ফাঁকা বাড়িতে হানা দেয় মুখোশধারী ডাকাতদল। এ সময় ঘরে থাকা তার ৬৫ বছর বয়সী বৃদ্ধা মা ইয়ানুর বেগমকে মারধর করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে তাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নগদ ৮০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় ডাকাতেরা।

শনিবার গভীর রাতে উপজেলার কোড়ালমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির আক্তার ফকিরের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইয়ানুর বেগম জানান, শনিবার গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান তিনি। এরপর ঘরে ফেরার পরপরই মুখোশ পরা তিনজন ডাকাত তাকে মারধর করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে ঘরের খুঁটির সঙ্গে তাকে বেঁধে রেখে ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

ইয়ানুর বেগম আরও জানান, তার ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী আক্তার ফকিরের বিরুদ্ধে প্রতিবেশী এক ব্যক্তি মব সৃষ্টি করে মিথ্যা অভিযোগে একটি মামলা দিয়েছেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। ছেলের জামিনের জন্য ঘরে ৮০ হাজার টাকা রাখা হয়েছিল, যা ডাকাতরা লুট করে নিয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!