ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় গাঁজাসহ আটক ৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:১৪, ২৬ সেপ্টেম্বর ২০২২
কলাপাড়ায় গাঁজাসহ আটক ৪
গাঁজাসহ আটককৃতরা

পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ধানখালী ইউপির আরপিসিএল তাপ বিদ্যুৎ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ইলিয়াস খান ও সাইদুল ইসলামের বাড়ি ধানখালী ইউনিয়নে। এছাড়া ব্যাতা চাকমা ও করুন বিকাশ চাকমার বাড়ি খাগড়াছড়ির দিঘীনালা এলাকায়।

গোপন সংবাদের ভিত্তিতে ধানখালী ইউপির লোন্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় লোন্দা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ ইলিয়াস খানকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যানুযায়ী বাকি তিনজনকে আটক করা হয়। এসময় তাদের ভাড়া বাসা থেকে পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

Advertisement

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ব্যাতা চাকমা ও করুন বিশ্বাস চাকমা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মী হলেও তাদের মূল ব্যবসা মাদক। তারা এসব গাঁজা ও বিভিন্ন মাদক খাগড়াছড়ি থেকে এনে এখানে শ্রমিকদের কাছে বিক্রি করে আসছিল।

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা  হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!