ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে মিলল ৮ কেজি গাঁজা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ৫ অক্টোবর ২০২২
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে মিলল ৮ কেজি গাঁজা
ছবি: ডেইলি বাংলাদেশ

যাত্রীবাহী লঞ্চ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করেছে চাঁদপুর কোস্টগার্ড। বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজীমুল ইসলামের নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর থেকে শরীয়তপুরগামী যাত্রীবাহী লঞ্চ এমভি শাহ-আলি ২ থেকে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি স্কুলব্যাগ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ব্যাগটির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!