[ দেশজুড়ে ]
মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মেলান্দহ থানার। ফাইল ছবি
জামালপুরের মেলান্দহের বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ১২টায় কুলিয়া ইউপির ভালুকা বাজারে বৈদ্যুতিক তারের লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়।
জানা যায়, নিহত যুবক কুলিয়া ইউপির পীরগাছা গ্রামের হানিফ উদ্দিন ভাঙ্গারীর ছেলে। তিনি ডেকোরেটর শ্রমিক হিসেবে কাজ করতেন।
ইউপি সদস্য মো. রাশেদ বলেন, বাজারে ওয়াজ মাহফিল হবে। সেখানে লাইটিংয়ের কাজ করতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!