শিশু মুমতাহ একই এলাকার প্রবাসী বেলায়েত হোসেনের মেয়ে। তাকে অপহরণের অভিযোগে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রীকে আটক করা হয়েছে।
শিশুটির মা সালমা জানান, গত ৩০ অক্টোবর রোববার সন্ধ্যায় প্রতিবেশী এক স্কুলছাত্রী মুমতাহাকে চকলেট খাওয়ানোর কথা বলে তাদের বাড়ি নিয়ে যায়। এক ঘণ্টা পর মুমতাহাকে আনতে গেলে জানায়, তারা আগেই তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে।
.png)
এরপর মুমতাহাকে আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে রাস্তায় তার স্যান্ডেল দেখতে পাওয়া যায়। এক পথচারী জানান, মেয়েটিকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে গেছে। শিশুটি তখন কান্নাকাটি করছিল। এরপর সালমা সদর থানায় লিখিত অভিযোগ করেন।
লক্ষ্মীপুর মডেল থানার ওসি মো. মোসলেহ উদ্দিন জানান, এ ঘটনায় প্রতিবেশী ওই মেয়েকে আটক করলে সে এ ঘটনায় আরো পাঁচজন জড়িত থাকার কথা জানায়। সে চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে বিক্রির জন্য অপহরণ করে এক আত্মীয়ের বাড়ি লুকিয়ে রাখে। এরপর মুমতাহাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।