ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেট্রল দিয়ে জামাইকে পুড়িয়ে হত্যাচেষ্টা: শাশুড়ি-ভায়রা গ্রেফতার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৩, ১ নভেম্বর ২০২২
পেট্রল দিয়ে জামাইকে পুড়িয়ে হত্যাচেষ্টা: শাশুড়ি-ভায়রা গ্রেফতার
গ্রেফতাররা। ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে শ্বশুরবাড়িতে জামাই রায়হান হোসেনকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় শাশুড়ি ও ভায়রাকে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার অভিযান চালিয়ে ভায়রা সবুজ হোসেন ও শাশুড়ি রুপালী বেগমকে গ্রেফতার কারা হয়। গ্রেফতার সবুজ হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের জহির উদ্দিন সরদারের ছেলে ও রুপালী বেগম মিরপুর গ্রামের মোতালেব মোল্লার মেয়ে। তারা সম্পর্কে ভিকটিমের ভায়রা ও শাশুড়ি।

সোমবার র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল জানতে পারে, উপজেলার মাথাভাঙ্গা গ্রামে দাইতলা গ্রামের আমজাদ আলীর ছেলে রায়হানকে শ্বশুড়বাড়ির লোকজন অগ্নিসংযোগ করে হত্যাচেষ্টা করে। পরে স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিমের সঙ্গে তার শ্বশুড়বাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। ৩০ অক্টোবর ভিকটিম রায়হানকে তার স্ত্রী ফোন করে শ্বশুড়বাড়িতে যেতে বলেন। সেদিনই রাত সাড়ে ৭টার দিকে শ্বশুড়বাড়িতে গেলে তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করে।

Advertisement

এ ঘটনায় র‌্যাব অভিযান চালিয়ে ভায়রা সবুজ হোসেন ও শাশুড়ি রুপালী বেগমকে গ্রেফতার করে। গ্রেফতারদের  বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!