ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে গুলি করে হত্যাচেষ্টা: ১০ বছর জেলে থাকবেন ‘সোবহান পাগলা’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ১১ অক্টোবর ২০২২
স্ত্রীকে গুলি করে হত্যাচেষ্টা: ১০ বছর জেলে থাকবেন ‘সোবহান পাগলা’
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় স্ত্রীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মোহাম্মদ খুরশিদ ওরফে সোবহান পাগলা নামে একজনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত খুরশিদ কুমিল্লার মুরাদনগর উপজেলার মুছাগরা এলাকার তাজুল ইসলামের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, স্ত্রীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় সোবহান পাগলাকে দুটি ধারায় ১০ বছর করে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড দুটি একসঙ্গে চলবে, ফলে তাকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। কিন্তু তিনি জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন।

Advertisement

১৯৯৯ সালের ৬ মার্চ বাকলিয়ার বউবাজার রাজামিয়া কলোনিতে স্ত্রী নিলুফা বেগমকে গুলি করেন খুরশিদ। ওই ঘটনায় খুরশিদের বিরুদ্ধে চান্দঁগাও থানায় মামলা করেন নিলুফা বেগমের মা। ২০০৭ সালের ৫ ডিসেম্বর ওই মামলায় খুরশিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলাটিতে দুজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!