ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারে চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ৬ অক্টোবর ২০২২
মিয়ানমারে চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

মিয়ানমারে জাপানের এক চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকার পরিচালিত আদালত। রাষ্ট্রদ্রোহ ও টেলিযোগাযোগ আইন লঙ্ঘনের দায়ে এ দণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতার নাম টরু কুবোতা। 

গত জুলাইয়ে মিয়ানমারের অন্যতম বড় শহর ইয়াঙ্গুনের বিক্ষোভ থেকে গ্রেফতার হন কুবোতা। অভিবাসন আইন লঙ্ঘন ও ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উসকানি দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়।

Advertisement

চলচ্চিত্র নির্মাতার আইনজীবীর বরাতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, বুধবার (৫ অক্টোবর) কুবোতাকে রাষ্ট্রদ্রোহে তিন বছর ও টেলিযোগাযোগ আইন লঙ্ঘনের দায়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঐ কর্মকর্তা আরো বলেন, কুবোতার মুক্তির জন্য আমরা আইনি লড়াই চালিয়ে যেতে চাই।

এদিকে অভিবাসন আইন লঙ্ঘনের শুনানি আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর থেকে দেশটির ক্ষমতায় রয়েছে তারা। এরপর থেকে গণতন্ত্রপন্থী বিভিন্ন পেশার মানুষকে আটক করছে জান্তা বাহিনী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!