ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: ছাত্রদল নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪১, ১ নভেম্বর ২০২২
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: ছাত্রদল নেতা গ্রেফতার
গ্রেফতার ইব্রাহিম হোসেন রাজু

নোয়াখালীর মাইজদী শহরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজু নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে।

Advertisement

জানা গেছে, ৩০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ৫ম শ্রেণির এক ছাত্রীকে মুখোশধারী দুই যুবক ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। এ ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ছায়া তদন্তে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজুকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার মানিব্যাগে একটি ব্লেড পাওয়া যায়।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, রোববার রাজুকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাকে তল্লাশি করে মানিব্যাগে একটি কাটার (ব্লেড) পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সমাজে অস্থিরতা সৃষ্টির জন্য এমন অপকর্ম করে থাকে রাজু। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!