ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিনা টিকিটে ভ্রমণ, ৬২ যাত্রী গুনলেন ১৮ হাজার টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ২ নভেম্বর ২০২২
বিনা টিকিটে ভ্রমণ, ৬২ যাত্রী গুনলেন ১৮ হাজার টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রেল মন্ত্রণালয়ের সভা শেষে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে রাজশাহী ফিরছিলেন পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। ফিরতি পথেই বিনা টিকিটে রেলভ্রমণকারী ৬২ যাত্রীর কাছে থেকে ১৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন তিনি।

বুধবার সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেসে এ অভিযান চালানো হয়েছে।  

বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।

Advertisement

তিনি বলেন, ‘মঙ্গলবার মন্ত্রণালয়ের সভা গিয়েছিলাম গুরুত্বপূর্ণ মিটিং এ। বুধবার সকাল সোয়া ৬টার দিকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী আসছিলাম। তখন লক্ষ্য করলাম অনেকেই গেট থেকে দৌড়ে ট্রেনের ভেতর উঠছেন। তখন স্বাভাবিকভাবেই মনে হলো এরা টিকিট কাটছে কিনা দেখি। আসার সময়তেও প্রায় প্রতিটি স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা চেক করছিলাম। ওই সময় যাত্রীরা টিকিট কাটছে কিনা তাও চেক করি। তখন দেখি অনেকেই টিকিট কাটে নি।’

তিনি আরো বলেন ‘এরপর ঢাকা থেকে উল্লাপাড়া আসা অবধি ট্রেনের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত প্রত্যেকের টিকিট চেক করি। এভাবে ৬২জন যাত্রীকে পায় যারা টিকিট না কেটেই রেল ভ্রমণ করছেন। নিয়ম অনুসারে জরিমানাসহ ১৮ হাজার ৪০০ টাকা তাদের কাছে থেকে  আদায় করা হয়। রাজশাহী এসে আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।’

আমি যখনই সুযোগ পেয়েছি তখনই এভাবে অভিযান পরিচালনা করেছি। এপর্যন্ত প্রায় ৭০ লাখ টাকা বিনা টিকিটে রেল ভ্রমণকারীদের কাছে থেকে আদায় করতে সক্ষম হয়েছি। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!