ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে ইয়াবাসহ ২ জন ধরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ৩ নভেম্বর ২০২২
আশুগঞ্জে ইয়াবাসহ ২ জন ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. সাইফুল ইসলাম প্রকাশ লিটন (২৫) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি (জামিরদিয়া) এলাকার নুরুল ইসলামের ছেলে ও একই এলাকার সালাম মোর্শেদের ছেলে মো. রাসেল মোর্শেদ শান্ত (২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার এসআই ধর্মজিত সিংহ জানান, বুধবার রাতে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রাইভেটকারসহ দু’জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে এক হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার পর বৃহস্পতিবার দুপুরে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!