ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ২ নভেম্বর ২০২২
নোয়াখালীতে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
আটক: প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই রোহিঙ্গাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় ১৩০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর উপজেলার ১১নং দুর্গাপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী মহাসড়কের সুরের পুল এলাকায় হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- কক্সবাজার ঠ্যাংখালি ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহিম উল্লাহ, একই ক্যাম্পের বাসিন্দা রুকিয়া বেগম, বেগমগঞ্জ উপজেলার চৈতন্য বাড়ির আহসান উল্যার ছেলে জাবেদ হোসেন ও লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম লতিফপুর এলাকার কানার বাড়ির মৃত মনসুর আহমদের ছেলে আবুল কালাম জহির ওরফে ল্যাংড়া জহির।

Advertisement

জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় দুই রোহিঙ্গা নাগরিকসহ চার মাদক ব্যবসায়ীকে জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গ্রেফতার করে। পরে আটককৃত আসামিদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ব্যবহার করে কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করতো।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, আটককৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে/এআর
ট্যাগ: রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!