এর আগে, সোমবার রাত ১০টায় হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচরের মোহাম্মদপুর ইউপির চরমাকছুমুল গ্রাম থেকে তাদের আটক করে স্থানীয়রা।
আটককৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা দালাল মো. নুর আমিন ও মো. ইউসুফ, ভাসানচর আশ্রয়ণের ১২ নম্বর ক্লাস্টারের নুরুল হাকিম, ৮১ নম্বর ক্লাস্টারের মো. আলম, ৮৭ নম্বর ক্লাস্টারের মো. অলি আছান, সোনা মেহের, ১০ মাস বয়সী ইয়াছমিন, ফিরোজা ও ১৪ মাসের মো. একরাম।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।