[ দেশজুড়ে ]
উখিয়ায় ৪১ রোহিঙ্গা আটক
আটককৃত কয়েকজন রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া থেকে ৪১ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।
এর আগে, বৃহস্পতিবার থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।
.png)
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, আটককৃতদের মধ্যে ২৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। বাকিদের গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চলতি মাসে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ৯টি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া গত চার মাসে খুন হয়েছেন আরো ১৬ জন।
ডেইলি-বাংলাদেশ/এমকে/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!